চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে কয়েকটি বন্দুক সহিংসতায় নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ৯টি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৫৬ জন।

মঙ্গলবার ১ আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বন্দুক সহিংসতা ট্র্যাক করে এমন একটি জাতীয় ওয়েবসাইট থেকে এসব তথ্য সংগ্রহ করেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই সহিংসতা পার্টিতে, নাইটক্লাবে এবং কনভেনিয়েন্স স্টোরের বাইরে ঘটে। এছাড়াও এক সম্প্রদায়ের মিটিংয়েও বন্দুক সহিংসতার ঘটনা ঘটে, যেখানে চারজনের মৃত্যু হয়।

ওয়েব সূত্রে জানা যায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত চলতি বছরেই শুধু এমন ঘটনা ঘটেছে ৪১৯টি। যা ২০১৯ সালের বছরব্যাপী মোট সহিংসতার সংখ্যাকে পিছনে পেলেছে। অথচ চলতি বছরের এখনও পাঁচ মাস বাকি রয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছর প্রতিদিন গড়ে দু’টি গণ গুলির ঘটনা ঘটেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা কিছুটা কমেছিল। ২০২২ সালে মোট ৬৪৭টি ঘটনা ঘটে, যা ২০২১ সালে ছিল ৬৯০টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্সের কোচ হতে চুক্তি সেরে ফেলেছেন জিদান, জানালেন রোমানো

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ।

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি, ১৪০ জনেরও বেশি শরণার্থীর মৃত্যুর শঙ্কা

জুলাই ২২, ২০২৬

জাতিসংঘের সড়ক নিরাপত্তা বিষয়ক প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT