চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ৫

রবিউল হক রবিরবিউল হক রবি
৯:১১ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ফেনীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে পাঁচ কিশোর আহত হয়েছে। এ ঘটনায় আজাহার হোসেন নিলয় (১৭) নামের এক কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এঘটনা ঘটে।

আটককৃত আসামি আজাহার হোসেন নিলয় ফেনী পৌর এলাকার উত্তর বিরিঞ্চি খোন্দকার বাড়ির বাসিন্দা আজমির হোসেনের ছেলে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং আহত অমিতকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় আনা হয়েছে।

আহতরা হলেন, পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আফছারের ছেলে মো. অমিত হাসান ভুঞা (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), নজরুল ইসলাম তোফায়েলের ছেলে তানবীর (১৮) এবং মো. শাহীনের ছেলে রিজন (১৬)। আহতরা সবাই মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানান যায়।

আহত অমিত বলেন, ‘বিগত সরকার আমলে নিলয়ের সাথে রিজনের ঝামেলা হয়েছিল। সেটার রেশ ধরে নিলয় কিছুদিন আগে রিজনের ফেসবুকে দেওয়া একটা পোস্টে হা হা রিয়েক্ট দেয়। শুক্রবার রাত ৯টার দিকে পশ্চিম সোনাপুর ইসলামিক সেন্টারের সামনে তার সাথে দেখা হলে হা হা রিয়েক্টের কারণ জিজ্ঞেস করলে নিলয় ক্ষিপ্ত হয়ে উঠে। বাকবিতন্ডার একপর্যায়ে আমাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে ৫ জনকে আহত করে।’

স্থানীয় এলাকাবাসী সাইফুদ্দিন লিখন বলেন, এই এলাকার পাঁচ জনকে নিলয় নামে একটি ছেলে ছুরিকাঘাতে আহত করেছে। আমরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। যে ছেলেটি ছুরিকাঘাত করেছে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এজন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহতফেনীফেসবুক হা হা রিয়েক্টহা হা’ রিয়েক্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ব্রিটেন: ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

জুন ২৪, ২০২৬

যাত্রাবাড়ীর ছাদে ফল-সবজির সমৃদ্ধ বাগান, দৃষ্টান্ত মিন্টু হাওলাদার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT