চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউব ট্রেন্ডিংয়ে ৫ নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ন ০২, জুলাই ২০২৩
বিনোদন
A A

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্ম সহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরইমধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ৫ কন্টেন্ট এর মধ্যে পাঁচটিই নাটক!

অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে আছে কাজল আরেফিন অমি পরিচালিত ঈদের নাটক ‘কিডনি’। গত ঈদে ‘বিদেশ’ বানিয়ে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন অমি। অবৈধ পথে বিদেশ যাওয়ার কুফল তুলে এনে তিনি দর্শকদের কাঁদিয়ে ছাড়েন! এবার ‘কিডনি’ কনসেপ্ট নিয়ে কাজ করলেন। তিনি জানালেন, নাম কিডনি হলেও ভরপুর কমেডি রয়েছে। গ্রামের অতি সহজসরল মানুষদের ভুল বুঝিয়ে একটি চক্র কিডনি কেনাবেচা করে। সেইসব সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘কিডনি’।

চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি দেখেছেন দর্শক। পরবর্তীতে ক্লাব ইলিভেন এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলে দর্শক নাটকটি লুফে নেয়। ঈদের দিন রাতে প্রকাশ হওয়ার পর এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ৪২ লাখ বার! নাটকটি দেখে মন্তব্য এসেছে ৭ হাজারের বেশী! নাটকে অভিনয় করেছেন পলাশ, শিমুল, চাষী, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা সহ অনেকে।

ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে আছে চ্যানেল আইয়ের সাড়া জাগানো নাটক ‘পুনর্জন্ম’ এর অন্তিম পর্ব। ঈদের দ্বিতীয় দিন রাতে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হওয়ার পর এদিন রাতেই চ্যানেল আই প্রাইমের ইউটিউব চ্যানেলে উন্মোচিত হয়। কম সময়ে করে ভিউয়ের রেকর্ড! মাত্র ৫ ঘণ্টায় ১ মিলিয়ন মানুষ নাটকটি দেখেন!

ভিকি জাহেদের বহুল আলোচিত ‘পুনর্জন্ম’ নাটকের অন্তিম দুই দিনের কম সময়ে এখন পর্যন্ত দেখা হয়েছে ৪৪ লাখ বার! যেখানে মন্তব্য আছে সাড়ে ১৩ হাজারের বেশী! প্রায় সব মন্তব্যেই দর্শক তার ভালো লাগার কথা লিখেছেন! প্রশংসা করেছেন নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা আফরান নিশো ও মেহজাবীনের।

ট্রেন্ডিংয়ের তিন নম্বরে আছে জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘জায়গায় খায়, জায়গায় ব্রেক’। মাই সাউন্ড নামের ইউটিউব চ্যানেলে উন্মোচিত নাটকটি দুই দিনে দেখা হয়েছে ২৪ লাখ বার।

ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে আছে মহিদুল মহিমের পরিচালনায় নাটক ‘কঞ্জুস ২’। ৫৫ মিনিটের এই নাটকটি সরকার মিডিয়ায় প্রকাশিত হয়েছে একদিন আগে। নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। নাটকটি দেখা হয়েছে ৩২ লাখ বার। এতে মন্তব্য করেছেন প্রায় আড়াই হাজার দর্শক!

Reneta

শীর্ষ পাঁচে আছে ঈদের আগেই ইউটিউবে রিলিজ হওয়া নাটক ‘জামাই শ্বশুরের কুরবানী’। নাফ এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে ৫ দিন আগে উন্মোচিত হওয়া নাটকটি দেখা হয়েছে ৫৮ লাখ বার! কমেডি প্রধান এই নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, হিমি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবঈদের নাটককাজল আরেফিন অমিকিডনিচ্যানেল আইট্রেন্ডিংনাটকপুনর্জন্মভিকিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬

৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

মার্চ ২১, ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

মার্চ ২১, ২০২৬

অপহরণের ভুয়া নাটক, বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

মার্চ ২১, ২০২৬

বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা ব্রাজিলের

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT