চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বিভাগীয় শহরে একযোগে ৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ২৮, মে ২০২৫
বিনোদন
A A
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও অতিথি মহোদয়রা স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৭ মে) থেকে ৮টি বিভাগীয় শহরে একযোগে শুরু হলো ৫ দিনব্যাপী ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’। এই উৎসব চলবে ৩১ মে পর্যন্ত।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা অনম বিশ্বাস। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন। বাছাই কমিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন প্রযোজক আরিফুর রহমান ও চিত্রনাট্যকার ও সমালোচক সাদিয়া খালিদ ঋতি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এই উৎসব সম্পর্কে বলেন, “সকলকে একত্রিত করে একটি উদযাপনকে উৎসবে পরিণত করাও একটি চ্যালেঞ্জ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বরাবরই এ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে দায়িত্ববোধ থেকেই। আমাদের এই দায়িত্ববোধ অব্যাহত থাকবে। তিনি সকলকে পরিবার-পরিজন নিয়ে চলচ্চিত্র দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন সবাই যাতে চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করেন। যারা দর্শক আছেন তারই হচ্ছে সবচেয়ে বড় সমালোচক। দর্শকদের সমালোচনাই এত কষ্ট করে যারা এই চলচ্চিত্রগুলো তৈরি করেছে তাদের পরিশ্রম সার্থক করবে।”

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, “বাংলাদেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে ৫ দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫ শুরু হয়েছে। আমাদের এই যাত্রা আরো বৃদ্ধি পাবে। যারা চলচ্চিত্রের সাথে জড়িত তাদের সহযোগিতা ও মতামত নিয়ে কীভাবে এই উৎসবকে আরো আলোকিত ও উৎসবমুখর করা যায় সেই চেষ্টা বাংলাদেশ শিল্পকলা একাডেমির অব্যাহত থাকবে।”

চলচ্চিত্র শিল্পের প্রসার, বিকাশ এবং মানসম্মত দেশীয় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রক্ষেপন এবং অনুধাবন করাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে উক্ত উৎসবের মাধ্যমে চলচ্চিত্রের অন্তর্নিহিত তাৎপর্য এবং মানবিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করাই এ উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য।

Reneta

উৎসব আয়োজন উপলক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপনসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফাইড ফেসবুক পেইজে প্রচারের মাধ্যমে চলচ্চিত্র আহ্বান করা হয় এবং অনলাইন মাধ্যমে সারাদেশ থেকে উভয় ক্যাটাগরি মিলিয়ে বিভিন্ন দৈর্ঘ্যর মোট ৩০০টি চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্যে ২০৯টি ফিকশন এবং ৯১টি ডকুমেন্টারি।

পরবর্তীতে সিলেকশন কমিটির মাধ্যমে প্রথমিক যাচাই বাছাই এর ভিত্তিতে ৮৯টি চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়। যার মধ্যে ৬০টি ফিকশন এবং ২৯টি প্রামাণ্যচিত্র। প্রদর্শিতব্য চলচ্চিত্র থেকে জুরি কমিটি পুরস্কারের জন্য চূড়ান্তভাবে উভয় ক্যাটাগরি থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি নির্ধারণ করবেন।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া উভয় ক্যাটাগরি থেকে সার্বিকভাবে ৪টি বিশেষ পুরস্কার নির্ধারণ করবেন। এগুলো হলো শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা এবং শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনা। পুরস্কার এর অর্থ মূল্য হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লক্ষ ৫০ হাজার টাকা, শ্রেষ্ঠ নির্মাতা ১ লক্ষ টাকা এবং বিশেষ জুরি হিসেবে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তাছাড়াও বিশেষ পুরস্কার এর অর্থ মূল্য হিসেবে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদানা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা এবং শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনা হিসেবে প্রতিটির জন্য ৩০ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। প্রদর্শিতব্য চলচ্চিত্রের নির্মাতাগণ সবাই প্রদর্শনী সার্টিফিকেটসহ উৎসব স্মারক পাবেন।

৮টি বিভাগীয় শহরে নির্ধারিত শিডিউল অনুযায়ী চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়াও উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র নির্মাতাদের মধ্য থেকে সর্বোচ্চ ৩০ জনকে নিয়ে আগামী ৩০ মে ২০২৫, শুক্রবার দিনব্যাপী জাতীয় নাট্যশালার আর্কাইভ রুমে মাস্টার ক্লাস এর আয়োজন করা হবে। মাস্টার ক্লাসের বিষয় হবে সাউন্ড এন্ড সিনেমাটুগ্রাফি। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন নাহিদ মাসুদ এবং রাশেদ জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবপ্রামাণ্য চলচ্চিত্র উৎসবলিড বিনোদনশিল্পকলাস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT