চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০৪, মে ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।

রোববার (৪ মে) রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন, দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক (৬৭), মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার গোয়াগাছিয়া এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন (৪১), মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাওসিফ রেজা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ঘনিষ্ঠ সহযোগী মো. জুবায়ের আশরাফ আনান (৩৭) ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জুয়েল সরকার (৩৬)।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মো. নুরুল হককে, মতিঝিল এলাকায় থেকে রিপনকে, তেজগাঁও এলাকায় থেকে মো. তাওসিফ রেজাকে, রাজধানীর বংশাল থানাধীন আলু বাজার এলাকা থেকে মো. জুবায়ের আশরাফ আনানকে ও মিরপুর এলাকায় থেকে মো. জুয়েল সরকারকে গ্রেফতার করে ডিবির বিভিন্ন ইউনিট।

নুরুল হকের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও দোহার থানায় একাধিক ও রিপনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানার ২৩টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবি।

গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তারডিএমপিডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলার আহবান

জুলাই ৫, ২০২৬

বিলবোর্ড ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT