চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে আরসা’র ৫ সদস্য আটক

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:২৪ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
আটক আরসা সদস্যদের ছবি, রোহিঙ্গা ক্যাম্পে গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন মোছারখোলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গুলিসহ আরসা’র পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। আটকদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫ টায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

আটকরা হলেন, উখিয়া উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. নেছার (৩০), একই ক্যাম্পের এইচ-৭ ব্লকের আব্দুল জব্বারের ছেলে রবি আলম (১৮), এইচ-১২ ব্লকের মো. শাকের আহমেদের ছেলে মো. আবুল কালাম (২৮), এইচ-৫ ব্লকের মো. বাশারের ছেলে মো. আইয়ুব (২২) এবং কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২৫ ব্লকে বসবাসকারি স্থানীয় বাংলাদেশি নাগরিক আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (২০)।

Banglabid

লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, সম্প্রতি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপতৎপরতা বেড়ে যাওয়ায় খুন, অপহরণ, চাঁদাবাজী ও ডাকাতিসহ নানা অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলছে। এর প্রেক্ষিতে র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা  বাহিনী নজরদারি ও অভিযান জোরদার করেছে।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল আরসা’র সদস্য বেশ কিছু আগ্নেয়াস্ত্রসহ নাশকতা সৃষ্টির উদ্দ্যেশে অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে আরসা’র ৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়।পরে সন্ত্রাসীদের আস্তানা তল্লাশি করে দেশিয় তৈরি বিভিন্ন ধরনের ৬টি বন্দুক ও ৯টি গুলি পাওয়া যায়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, আটকরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা সকলেই আরসা’র সক্রিয় সদস্য। এদের মধ্যে বাংলাদেশি নাগরিক আবুল হোসেন আরসা’র সহযোগী হিসেবে কাজ করত। তারা খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জড়িত।

Reneta

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল সাজ্জাদ হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়ারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT