রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় ভাংচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ঘটনায় গ্রামের একজন বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করে।
বুধবার (৩০ জুলাই) এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






