চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহপাঠীকে কম্পাস দিয়ে ১০৮ বার আক্রমণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের একটি বেসরকারি স্কুলে মারামারির সময় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে তার তিন সহপাঠী ১০৮ বার জ্যামিতিক কম্পাস দিয়ে আক্রমণ করেছে।

এনডিটিভি জানিয়েছে, শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) চেয়ারপার্সন পল্লবী পোরওয়াল বলেছেন, ২৪ নভেম্বর এয়ারড্রোম থানা সীমানার অধীনে একটি বেসরকারি স্কুলে লড়াইয়ের সময় ছাত্রটিকে তার সহপাঠীরা জ্যামিতিক কম্পাস দিয়ে ১০৮ বার আক্রমণ করেছিল।

তিনি বলেন, মামলাটি মর্মান্তিক। এত অল্প বয়সের শিশুদের সহিংস আচরণের কারণ জানতে আমরা পুলিশের কাছে তদন্ত প্রতিবেদন চেয়েছি।

ভুক্তভোগীর বাবা অভিযোগ করেছেন, ২৪ নভেম্বর দুপুর ২টার দিকে স্কুলে হামলার ঘটনায় ছেলেটির শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। তিনি বলেন, আমার ছেলে বাড়ি ফিরে একটি অগ্নিপরীক্ষার বর্ণনা দিয়েছে। কেন তার সহপাঠীরা তার সাথে এত হিংস্র আচরণ করেছে তা আমি এখনও জানি না। স্কুল ম্যানেজমেন্ট আমাকে ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ দেখতে দেয়নি। তিনি জানান, ঘটনার বিষয়ে এয়ারড্রোম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার বিবেক সিং চৌহান বলেছেন, অভিযোগ দায়েরের পর ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।ঘটনার সাথে জড়িত সকল শিশুর বয়স ১০ বছরের কম এবং আইনগত বিধান অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কম্পাসজ্যামিতিক কম্পাসভারতমধ্যপ্রদেশসিডব্লিউসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬

প্রতিটি মানুষের কথা চিন্তা করে আগামী বাজেট দেয়া হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT