চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৪৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে বন্যার পানিতে লোকজন ও যানবাহন ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বন্যা (সংগৃহীত)

ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ১৫ আগস্ট কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে আটকে পড়েছে ১ হাজার ৩০০ পর্যটক। তাদের উদ্ধার করা হচ্ছে।

পাকিস্তানজুড়ে ২৬ জুন থেকে ভারী বর্ষণ-সংক্রান্ত দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সর্বশেষ প্রাণহানির বেশিরভাগ ঘটনা ঘটেছে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে।

বৃহস্পতিবার গিলগিত-বালতিস্তানের ঘাজার জেলায় আকস্মিক বন্যায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক সরকারের মুখপাত্র ফায়জুল্লাহ ফারাক।

উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় ভয়াবহ মেঘ ভাঙ্গা বৃষ্টির ঘটনায় সৃষ্ট বন্যায় নারী ও শিশুসহ আরও ১৬ জন নিহত হয়েছে বলে জানান উদ্ধার কর্মকর্তা আমজাদ খান। তিনি আরও জানান, এ ঘটনায় ১৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।

Reneta

উত্তর-পশ্চিমাঞ্চলের বাত্তাগ্রাম জেলায় বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ১৮ জন এখনও নিখোঁজ বলে জানিয়েছেন সরকারি প্রশাসক সেলিম খান।

পাকিস্তান-শাসিত কাশ্মীরেও পৃথক বৃষ্টি-সংক্রান্ত দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।

গিলগিত-বালতিস্তান পাকিস্তানের সংরক্ষিত পানির ৭৫ শতাংশের উৎস হিসেবে পরিচিত হিমবাহের আবাসস্থল। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা হিমবাহ হ্রদ উপচে বন্যার (গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড) সম্ভাবনা নিয়ে নতুন সতর্কতা জারি করেছে এবং ভ্রমণকারীদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিশ্ব আবহাওয়া বিশ্লেষক নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক গবেষণায় বলা হয়েছে, ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত পাকিস্তানে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ১৫ শতাংশ বেশি হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, মেঘ ভাঙ্গা বৃষ্টি (ক্লাউডবার্স্ট) দেশটিতে ক্রমেই ঘন ঘন হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মৌসুমি বৃষ্টিপাতে ১ হাজার ৭০০ জনের বেশি প্রাণ হারান এবং ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৪০ বিলিয়ন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকস্মিক বন্যানিহত ৪৯পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT