বাংলাদেশ

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।

আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। এখন ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বিষয়:এইচএসসি চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ঢাকা শিক্ষা বোর্ড ফল প্রকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…