চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ ৪৬৮ অভিবাসনপ্রত্যাশী আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

মালয়েশিয়ায় বৃহৎ অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পর্যটনখ্যাত চা বাগানঘেরা অঞ্চল ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামার, নির্মাণস্থান ও ব্যবসায়িক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা এক প্রতিবেদনে জানায়,  বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জন সদস্য অংশ নেন। চারটি জোনে একযোগে অভিযান চালানো হয়। আটক হওয়ার সময় বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকেজিংয়ের কাজে ব্যস্ত ছিলেন, যার ফলে তারা পালানোর সুযোগ পাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযানে মোট ১,৮৮৬ জনের কাগজপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। তাদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা বৈধ ভ্রমণ নথিপত্র ছিল না। আটক ব্যক্তিদের মধ্যে ১৭৫ জন মিয়ানমার, ১৭৪ জন বাংলাদেশ, ৬৭ জন ইন্দোনেশিয়া, ২০ জন নেপাল, ১৬ জন পাকিস্তান, ১১ জন ভারত এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক রয়েছেন।

আটককৃতদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তাদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। সবাইকে কেলানটান, পেরাক এবং সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসনপ্রত্যাশীমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬

ব্রাজিল ফুটবলে না পারলেও, চুমুতে বিশ্বরেকর্ড

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT