বাংলাদেশ

বেইলি রোডের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৫

বেইলি রোডের ভবনে অগ্নিনির্বাপণ কাজ চালাচ্ছে দমকলকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জন। সর্বশেষ ২ ঘণ্টায় আরও দুটি মরদেহ হস্তান্তর করা হল। এ নিয়ে হস্তান্তরের সংখ্যা ২৫।

গতকাল ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের অগ্নিকাণ্ডে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য বলছে, এই পর্যন্ত ২৬ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। ২৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ৬ জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগে। প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়:অগ্নিকাণ্ড আগুন বেইলি রোডের অগ্নিকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…