চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের হজে ৪৫ বাংলাদেশির মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
হজযাত্রীদের লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর পবিত্র হজপালনের আগে ও পরে ৪৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ১১ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৭ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৩ জন ও আরাফায় ১ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে। এদের সকলেরই নানা ধরণের জটিল রোগব্যাধিতে আক্রান্ত ছিলেন।

পোর্টাল সূত্রে জানা যায়, সর্বশেষ গত ৫ জুলাই মারা যান রংপুরের মিঠাপুকুরের আবুল কালাম আজাদ (৬৫) ও ভোলার লালমোহনের রুহুল আমিন (৬২)। মারা যাওয়া ৪৫ জনের মধ্যে কেউ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবার কেউ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

এদিকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ বাংলাদেশি হাজি। ফেরত আসা যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৮১ হাজার ৬৮৭ জন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩৮ হাজার ৬৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২ হাজার ২৬৭ জন হাজিকে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ৯ হাজার ৬৮ জন হাজি। এ পর্যন্ত ২২১টি ফিরতি হজ ফ্লাইট  পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১২ ও সৌদি এয়ারলাইন্স ৭৫টি ফ্লাইট চালিয়েছে, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ৩৪টি ফ্লাইট।

সরকারি মাধ্যমে হজের জন্য জমা দেওয়া অর্থ বেচে যাওয়ায় তা ফেরত দেওয়া হবে। সরকারি মাধ্যমের ৪৯৭৮ জন হাজীকে মোট ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেয়া হবে।

২০২৬ সালের হজের কার্যক্রম শুরু হয়েছে। নভেম্বর মাসের আগেই প্যাকেজ ঘোষণা করা হবে। এবার খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগ: ফ্লাইনাস এয়ারলাইন্সবিমান বাংলাদেশ এয়ারলাইন্সসৌদি এয়ারলাইন্সহজে ৪৫ বাংলাদেশির মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অনুদানের ১২ কোটি টাকা আমাকে দিলে ৪টি সিনেপ্লেক্স বানাতাম’

পরবর্তী

আমি অভিনয়শিল্পী, রাজনীতি বুঝি না, করিও না: অপু বিশ্বাস

পরবর্তী
অপু লাল শাড়ি পরা হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশের খবরের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি অভিনয়শিল্পী, রাজনীতি বুঝি না, করিও না: অপু বিশ্বাস

শ্রীলঙ্কার ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পর ভুটানের কাছেও বিধ্বস্ত শ্রীলঙ্কা

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT