আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪২

গাজায় ইসরায়েলি হামলায় ভবন ধ্বংস ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও আগুনের দৃশ্য, নিহতের সংখ্যা ৪২।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় ২৮ নভেম্বর বৃহস্পতিবার উপত্যকার বিভিন্ন এলাকাজুড়ে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। এছাড়া উপত্যকার উত্তর ও দক্ষিণের গভীরে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্কগুলো অগ্রসর হচ্ছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েল প্রস্তুত বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধ শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, হামাস যতদিন ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে না ততদিন পর্যন্ত গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তারা।

এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৩৩০ জনে ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন।

 

বিষয়:ইসরায়েল গাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…