চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৫
জনপদ, সিরাজগঞ্জ
A A
সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলার আসামিরা আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ১৭ সেপ্টেম্বর দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই রায় প্রদান করেন।

এই হত্যা মামলায় আরও দুজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বহুলি ইউনিয়নের মো. আব্দুল আলিম, আবু বক্কর, মো. মোজাম আলী ও আব্দুর রউফ। দুই বছর সাজাপ্রাপ্তরা হলেন, আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন।

Banglabid

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল হায়দার রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা এবং গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের চাঁদপাল গ্রামের মো. আশরাফ আলীকে বাড়ির পাশের রাস্তায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা।

এ সময় আশরাফের স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর আশরাফ আলী মারা যান।

Reneta

এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদি হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫–৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আজ বুধবার বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফ আলীযাবজ্জীবন কারাদণ্ডসিরাজগঞ্জহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT