আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৪ পুলিশ নিহত

বন্দুক হামলার স্থান, পুলিশ ও সিসিটিভি ক্যামেরা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনায় পুলিশ সদস্যদের নিহতের স্থান ও পুলিশ গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় ৪ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

রয়টার্স জানিয়েছে, গতকাল (৩০ এপ্রিল) স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে শ্যারোলেট শহরে এই হামলার ঘটনা ঘটে।

শ্যারোলেট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের (সিএমপিডি) প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলনে জানান, বন্দুক হামলায় নিহত কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের সদস্য। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করা হয়।

তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তি আশ্রয় নিয়েছেন এমন খবরে তারা একটি বাড়িতে গিয়েছিলেন। কিন্তু বাড়িটিতে ঢোকার পর ওই ব্যক্তি তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করে।

পুলিশ জানায়, তারা গুলি চালালে বাড়ির সামনে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়। বন্দুক হামলার ঘটনার পর সন্দেহভাজন একজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

বিষয়:বন্দুক হামলা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…