রোগীসহ অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৪

অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে, উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় ট্রাক এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোগীভর্তি একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে আজ (৬ জুলাই) সকাল ৮টার দিকে বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটিকাটার যন্ত্র বহনকারী একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই ৩ মারা গেছেন জন। পরে হাসপাতালে নেওয়ার পর আরোও একজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন। ট্রাকের সাথে সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি।
নিহতদের মধ্যে একজন ট্রাক ড্রাইভার ও তার সহকারির পরিচয় পাওয়া গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






