চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নিজের গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ত সড়কে ভিভিআইপি বহর গেলে সাধারণত অন্য যানবাহনকে থেমে থাকতে দেখা যায়। তবে বুধবার সকালে সেই চেনা দৃশ্যের ব্যতিক্রম দেখা গেল। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার সুযোগ করে দেন।

আজ বুধবার (৬ মে) সকাল ৯টার কিছু আগে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কারওয়ান বাজার হয়ে বাংলাদেশ সচিবালয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এফডিসি মোড়ের দিকে যাওয়ার পথে তাঁর গাড়িবহরের পেছনে সাইরেন বাজাতে বাজাতে একটি অ্যাম্বুলেন্স এগোনোর চেষ্টা করছিল।

বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। পরে বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সামনে দিয়ে যেতে দেওয়া হয়।

বাংলাদেশে ভিভিআইপি প্রটোকলের কারণে অনেক সময় সাধারণ মানুষকে সড়কে অপেক্ষা করতে হয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি সেবার ক্ষেত্রে মানবিক দৃষ্টান্ত স্থাপনের কথা বলে আসছেন। আজকের ঘটনাকে প্রত্যক্ষদর্শীরা স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

তাদের মতে, অসুস্থ মানুষের জরুরি প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্ত একজন সরকার প্রধানের দায়িত্ববোধ ও সহমর্মিতারই প্রতিফলন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাম্বুলেন্সপথ করে দিলেনপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের নিবন্ধন শুরু

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ব্যর্থতার কারণে সরানো হয়নি মার্কিন সেনাপ্রধানকে, যা জানা যাচ্ছে

জুলাই ১, ২০২৬

যে কারণে ‘মাস্তুল’-এর প্রচারণা গানে কণ্ঠ দিলেন বাবু

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT