চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৩
জনপদ, ময়মনসিংহ
A A

শেখ মহিউদ্দিন আহাম্মদ: ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে কমিউটার ট্রেন ও বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সোমবার ২৫ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৪ জনের মধ্যে দুই জন ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছিল এবং অপর দুই জন ড্রাম ট্রাকের চালক ও হেলপার বলে স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জ স্টেশনের কাছে রঘুরামপুর পৌঁছলে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার সময় আরো একজন মারা যায়। দুর্ঘটনায় ড্রাম ট্রাকটি রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়।

জিআরপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাকট্রেননিহত ৪ময়মনসিংহসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT