জনপদ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ট্রাক ও কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত, টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও আহত, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৫ জন।

শুক্রবার ১৪ জুন ভোররাত থেকে সকাল ১০ টা পর্যন্ত কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভোররাতের কোন এক সময় জেলার বাগুটিয়া এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬ জনকে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ৬ জনের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় সকাল আটটার দিকে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন মারা যায়। অন্যদিকে মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বিষয়:টাঙ্গাইল নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…