চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত ৪

আজহার হেরা আজহার হেরা
১:৫৯ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষের কারণে সড়ক বন্ধ।. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নারাইছড়ি এলাকায় আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার ২৫ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কার্বারিপাড়ায় এই গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে অন্তত ৪ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনও হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, নিহতের খবর শুনেছি, তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেও কোনো মরদেহ পাওয়া যায়নি।

ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, ওই এলাকায় কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে হতাহতের খবর সঠিক নয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, এলাকাটি অত্যন্ত দুর্গম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়েছি। তবে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।

এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি। নিরাপত্তার স্বার্থে এলাকাবাসীও মুখ খুলতে অনিচ্ছুক।পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে জেএসএস ও ইউপিডিএফ-এর মধ্যে রাজনৈতিক ও ভূ-অধিকারের বিষয়কে কেন্দ্র করে টানাপড়েন চললেও সম্প্রতি সেই বিরোধ আবারও সংঘর্ষে রূপ নিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপিডিএফজেএসএস
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ালো সরকার

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালের শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT