জনপদ

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৪

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৪ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৪ এর ছবি, যেখানে উদ্ধারকর্মীরা কাজ করছে এবং আহতরা চিকিৎসা নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হসাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।

আজ ২৮ জুন শনিবার আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে সিংপাড়া-নওয়াপাড়া এলাকায়, হাঁসাড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। আহতদের মধ্যে ১০ জনকে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল এবং বাকিদের ঢাকায় প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী একটি যাত্রীবোঝাই বাস হসাড়ার ঢাকামুখী লেনে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেলপার ও বাসের তিন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…