ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের ছবি, দুর্ঘটনাস্থলে কিছু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের মধ্য প্রদেশে বাস ও ট্রলির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, বাসটি আহমেদাবাদ যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, একটি স্লিপার বাস আহমেদাবাদ যাওয়ার পথে শাজাপুরের কাছে একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। এছাড়াও ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






