জনপদ

জামালপুরে বিএনপির কার্যালয় ও বেসরকারি হাসপাতালে হামলা

জামালপুরে বিএনপির কার্যালয় ও বেসরকারি হাসপাতালে হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে বিএনপির কার্যালয় ও বেসরকারি হাসপাতালে হামলার পর ভাঙচুরের চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জামালপুরে গভীর রাতে জেলা বিএনপির কার্যালয় ও এম এ রশিদ বেসরকারি হাসপাতালে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ৪ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে শহরের সরদারপাড়ায় ওই হাসপাতালে ঢুকে ব্যাপক ভাংচুর ও কর্মচারীদের মারধর করেছে। এতে আহত হয়েছে ৪ জন।
এ সময় হাসপাতালের রোগী, চিকিৎসক, নাস, কর্মচারীরা আতঙ্কিত হন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন জানান, দুর্বৃত্তরা এম এ রশিদ হাসপাতালে হামলা ভাংচুর করে যাবার সময় জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। সিসিটিভি ফুটেজ দেখে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তা না হলে আন্দোলনে করার ঘোষণা দেন তিনি।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়:আহত ৪ জামালপুর বিএনপি'র কার্যালয় বেসরকারি হাসপাতাল হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…