চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপূর্ব ভাইয়ের সাথে কাজ করে ক্যারিয়ার ঋদ্ধ হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গেল কয়েক বছর ধরেই ছোট পর্দায় রাজ করছেন তিনি। তার সঙ্গে কাজ করতে পরিচালকরা মুখিয়ে থাকেন। হালের জনপ্রিয় এ তারকাকে নিয়ে চারটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন তরুণ নির্মাতা এস আর মজুমদার।

নাটকগুলোর নাম কাগজের বিয়ে, কুড়িয়ে পাওয়া পদ্ম, ফুল ফুটানোর দিন ও ভালোবাসার কয়েকটা দিন। এরমধ্যে ‘কাগজের ফুল’ নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন এক সময়ের নন্দিত চিত্রনাট্যকার ও পরিচালক ফেরদৌস হাসান রানা এবং ‘ভালোবাসার কয়েকটা দিনের গল্প’ লিখেছেন সোহাইল রহমান। বাকি দুটি নাটকের গল্প ও চিত্রনাট্য পরিচালকের নিজের।

নাটকগুলোতে অপূর্বর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সাবিলা নূর, কেয়া পায়েল, জাকিয়া বারি মম ও সাফা কবিরকে।

Banglabid

এ বিষয়ে নির্মাতা এস আর মজুমদার বলেন, এখানে চারটা নাটকই ভিন্নরকম ফ্লেভারের। কোনটা রোমান্টিক, কোনটা কমেডি আবার কোনটা রোমান্টিক কমেডি। প্রত্যেকটা গল্পেই দর্শক নতুনত্ব পাবেন।

তিনি আরও বলেন, আমার ক্যারিয়ারে অপূর্ব ভাইয়ার মত নামী, গুণী শিল্পীকে পাওয়া রীতিমতো আনন্দের ও একই সঙ্গে সৌভাগ্যের। উনাকে নিয়ে এখন পর্যন্ত প্রায় ২০ টির মত কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তার মত এত বিনয়ী, নম্র শিল্পী আমি খুব কমই পেয়েছি। সত্যি বলতে উনার মত শিল্পীর সঙ্গে কাজ করতে পারায় আমার ক্যারিয়ার অনেকেটাই ঋদ্ধ হয়েছে বলবো।

নির্মাতা বলেন, যে যেভাবেই নিক, আমার পুরো ক্যারিয়ারে অপূর্ব ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখার সুযোগ পাওয়া যায়, যেটা আমি পেয়েছি। তার মত বড় শিল্পীর সঙ্গে কাজ করতে পারা, সাপোর্ট পাওয়া আমার জন্য অনেক বড় ব্যাপার।

Reneta

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘কাগজের বিয়ে’ নাটকটি ১৪ নভেম্বর এলবিসি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং ‘কুড়িয়ে পাওয়া পদ্ম’ নাটকটি ১৭ নভেম্বর সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। বাকি দুটি নাটক আসছে ভালোবাসা দিবসে প্রচারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বঅভিনয়জাকিয়া বারি মমনাটকনির্মাতাশিল্পীসাবিলা নূরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাসিনা দেশের অর্থনীতি শূন্যের কোটায় নিয়ে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: টুকসার ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং।

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

আগস্ট ১১, ২০২৬

এসএসসিতে ফল বিপর্যয়, একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT