চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে ঈদের দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

রবিউল হক রবি রবিউল হক রবি
৯:৫৫ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, ফেনী
A A
ফেনীতে পুলিশ ও স্থানীয়রা মরদেহের পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে ঈদের দিনে পৃথক ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৭ জুন ফেনী শহরের বিভিন্ন স্থান থেকে সাগর চৌধুরী (১২), শিরিনা আক্তার (১৯), সাইফুল ইসলাম (২১) ও আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ফেনী মডেল থানা পুলিশ।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকালে ফেনী শহরের মাষ্টারপাড়া এলাকায় ডোবা থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায়, উদ্ধার করা মরদেহটি ফেনী শহরের প্রতিবন্ধী ভিক্ষুক ছেরাজুল হকের ১২ বছর বয়সী প্রতিবন্ধী নাতি সাগর চৌধুরীর। সাগরের বাবার নাম গোলাপ চৌধুরী ও মায়ের নাম আমেনা বিবি। সে গত পাঁচদিন যাবত নিখোঁজ ছিল। সাগরের মা-বাবা কেউ নেই। সত্তর বছর বয়সী বৃদ্ধ ছেরাজুল হক তার নাতিকে নিয়ে ফেনী শহরের দাউদপুল ব্রীজ এলাকায় বসবাস করেন।

Banglabid

অপরদিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ সংলগ্ন ড্রেন থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অন্য দুই মরদেহের মধ্যে ফেনী শহরের চাড়িপুর এলাকা থেকে শিরিনা আক্তার (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ফাঁসির মাধ্যমে আত্মহত্যা করেছে বলে জানা যায়। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার অলিউর রহমানের স্ত্রী।

এছাড়া সোমবার রাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২১) নামে এক যুবক মারা যায়। তিনি জাহানপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

Reneta

ফেনী মডেল থানার ইন্সপেক্টর (অপরেশন) মো: সফিকুল ইসলাম জানান, মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সবগুলো ঘটনায় উদ্ধারকৃত মরদেহের কোন স্বজন এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনীমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

কমলাপুর স্টেডিয়ামের বেহালদশা দেখে প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT