চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও ৩৯ ফিলিস্তিনির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
একজন ব্যক্তি একজন বৃদ্ধ মহিলার মাথা চেপে ধরছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার খান ইউনিসে দাফনের জন্য নাসের হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হলে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্বজনরা শোক প্রকাশ করছেন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং হামলায় আহত হয়েছে সাড়ে চার শতাধিক।

রোববার (১০ আগস্ট) বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৯১ জন আহত হয়েছেন, যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা এক লাখ ৫২ হাজার ৮৫০ জনে দাঁড়িয়েছে।

Banglabid

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৬১ হাজার ৩৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনেরও বেশি আহত হয়েছেন, যার ফলে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা এক হাজার ৭৪৩ জনে দাঁড়িয়েছে এবং ১২ হাজার ৫৯০ জনেরও বেশি আহত হয়েছেন।

Reneta

গাজার স্বাস্থ্যমন্ত্রণায়ল আরও জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ১১ জন মারা গেছেন। এর ফলে উপত্যকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার সাথে সাথে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা ২১২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৮ জন শিশুও রয়েছে।

গত ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং তখন থেকে ৯ হাজার ৮৬২ জনকে হত্যা করে এবং ৪০ হাজার ৮০৯ জনকে আহত করে। যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি ভেঙে দেয়।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনাহারে মৃত্যুইসরায়েল-ফিলিস্তন যুদ্ধইসরায়েলি হামলাগাজায় গণহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

তাসকিন জানালেন কোথায় থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

আগস্ট ১০, ২০২৬

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

আগস্ট ১০, ২০২৬

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

আগস্ট ১০, ২০২৬

লিভারপুলের মালিকানা কেনার এতটা কাছাকাছি জেফ বেজোস?

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT