আন্তর্জাতিক

মহারাস উৎসবে ৩৭ হাজার নারীর নৃত্য

মহারাস উৎসবে নারীদের নৃত্য, রঙিন পোশাক ও সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহারাস উৎসবে ৩৭ হাজার নারীর নৃত্য, রঙিন পোশাক ও সাংস্কৃতিক পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের গুজরাটে শুরু হয়েছে ‘মহারাস’ উৎসব। আর এই উৎসবে নৃত্যের তালে তালে মহারাস পরিবেশন করেছেন ৩৭ হাজার নারী।

এনডিটিভি জানিয়েছে, গত ২৩ থেকে ২৪ ডিসেম্বর ভারতের গুজরাটের দ্বারকায় অখিল ভারতীয় আহরানী মহারাস সংগঠনের আয়োজনে বিশাল আকারে স্থানীয় সম্প্রদায়ের ‘মহারাস’ উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে লাল পোশাক পরে ৩৭ হাজারেরও বেশি নারী নৃত্য পরিবেশন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্রমতে, বানাসুরের কন্যা এবং শ্রী কৃষ্ণের পুত্রবধূ ঊষার রাসের স্মৃতির প্রতি উৎসর্গ করে এই মহারাস উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ড্রোন ফুটেজে শ্রী কৃষ্ণের মূর্তির চারপাশ ঘিরে আহির সম্প্রদায়ের হাজার হাজার নারীর নৃত্য উপস্থিত দর্শকদের বিমোহিত করে।

অনুষ্ঠানটি অখিল ভারতীয় অহিরানী মহারাস সংগঠনের আয়োজনে এসিসি সিমেন্ট কোম্পানির নন্দধাম ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বিষয়:কৃষ্ণ গুজরাট নৃত্য ভারত রাস উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…