চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৩৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, স্বাস্থ্য
A A

দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও পুষ্টির স্তর উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ২০২৩ সালের ফুড সিকিউরিটি মনিটরিং অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যার ৩৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। দারিদ্র্য ও অপুষ্টি এখনও হাত ধরাধরি করে চলে।

নিউট্রিশন ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, কক্সবাজার অঞ্চলে অপুষ্টির হার অত্যন্ত বেশি, যেখানে ২৯% শিশু কম ওজন সম্পন্ন এবং ৩৫% শিশুই খর্বাকৃতিতে ভুগে থাকে। এই প্রেক্ষাপটে অপুষ্টি দূর করে জনসাধারণকে সচেতন করার জন্য আহ্বান জানানো হয়েছে ।

আজ ২৭ সেপ্টেম্বর বুধবার কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত প্রশিক্ষণ শিবিরে বক্তারা এই আহবান জানান। নিউট্রিশন ইন্টারন্যাশনালের অর্থায়নে, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির (বিএইচপি) ‘অ্যাডোপ্টিং এ মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ ফর নিউট্রিশন’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। পুষ্টি উন্নয়নে বহুমাত্রিক পদক্ষেপের অংশ হিসেবে মাঠ পর্যায়ের কর্মীদের ‘মাল্টিসেক্টরাল মিনিমাম নিউট্রিশন প্যাকেজ ’ বাস্তবায়নে করণীয় ঠিক করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাহাব উদ্দিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টির মান উন্নয়নে গুরুত্বপূর্ণ পুষ্টি বার্তাসমূহ সকলের নিকট পৌছে দেওয়া অত্যন্ত জরুরি। এইক্ষেত্রে প্রাণিসম্পদ বিভাগের সকল মাঠ পর্যায়ের কর্মীদের আরও সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিএইচপি’র কর্মসূচি প্রধান ডাঃ মনোয়ারুল আজিজ বলেন, পুষ্টি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা বিবেচনায় দরিদ্র পরিবারের জন্য পুষ্টিকর খাবার অপরিহার্য। সেজন্য বৈচিত্র্যপূর্ণ খাবারের পাশাপাশি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য প্রচারণা বাড়াতে হবে। তিনি অপুষ্টি দূরীকরণ ও সমস্যা মোকাবিলায় সরকারি সংস্থা, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রশিক্ষণ শিবিরে খাদ্যের নানা উপাদান ব্যবহার করে খাবারের পুষ্টিগুণ বৃদ্ধি করার প্রক্রিয়া এবং পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া পুষ্টি উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবহারিক জ্ঞান বাড়ানোর প্রতিও গুরুত্বারোপ করা হয়।

Reneta

প্রশিক্ষণে জেলা এবং উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের মোট ৫০জন কর্মী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাহাব উদ্দিন। এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন রামু উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অসীম বরন সেন, সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আতিকুর রহমান মিঞা, বিএইচপি’র পল্লী কর্মসূচির অপারেশন প্রধান ডাঃ মনোয়ারুল আজিজ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্যজনসংখ্যানিরাপত্তাহীনতাবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬

জুলাই ২৪: গণ‌অভ্যুত্থান স্মরণে-আমার প্রতিরোধের আগুন

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT