অপরাধ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত, বিভিন্ন ব্যক্তি ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে গড়িমসি নিয়ে জনসমাগমে বিশাল গণজমায়েত, বিভিন্ন ব্যক্তি ছবি তুলছে ও আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গতকাল শুক্রবার থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেয়া নিষিদ্ধঘোষিত দলটির সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করেছে।

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিজবুত তাহরীরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।’

সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ।

বিষয়:গ্রেপ্তার প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর হিযবুত তাহরীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…