চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ ধাপে উপজেলায় ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ: সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৫, জুন ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
উপজেলায় ভোটাররা ভোট দিচ্ছেন, ভোট কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ ধাপে ভোটগ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। যদিও ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ২০টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে আগামী ৯ জুন। নির্বাচন শেষে এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, নির্বাচনে ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে।

বুধবার (৫ জুন) বিকেলে নির্বাচনের সময় শেষ হলে প্রধান নির্বাচন কমিশনার এই তথ্য জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ৬০ উপজেলায় মোট ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে দুই হাজার ৮৯টি ভোটকেন্দ্রের তথ্য অনুযায়ী ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

Banglabid

তিনি বলেন, চতুর্থ ধাপের এই নির্বাচনে অনিয়ম ও সহিংসতা করায় ২৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও একটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

প্রধান নির্বাচন কমিশনার জানান, একজন প্রিসাইডিং অফিসার জাল ভোট দেয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সহিংসতা না হওয়ায় নির্বাচন কমিশন সন্তুষ্ট।

Reneta

চতুর্থ ধাপে ৬০ উপজেলায় একজন চেয়ারম্যান, তিন জন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫৮টি পৌরসভা ও ৮৭৪টি ইউনিয়নে মোট ভোটার ছিলেন দুই কোটি ১৭ লাখ ৩৪ হাজার ২৫৫ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা নির্বাচনকাজী হাবিবুল আউয়ালচতুর্থ ধাপে উপজেলা নির্বাচনপ্রধান নির্বাচন কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT