অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া বহুল আলোচিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণ শেষে সিইসি বলেছেন, সিসি ক্যামেরা থাকার কারণে গাইবান্ধার ভোট সুষ্ঠু হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার অনিশ্চিত। ভোটার উপস্থিতি কম হলেও কেন্দ্রের ভেতরের এবং বাইরের পরিবেশ সুষ্ঠু ছিলো বলে আইন-শৃংখলা এবং প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন সিইসি।






