বাংলাদেশ

মিয়ানমারের পথে ৩৪ সদস্যের উদ্ধারকারী দল

৩৪ সদস্যের উদ্ধারকারী দল মিয়ানমার পথে রওনা দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ধারকারী দলের সদস্যরা বিমানবন্দরে প্রস্তুত, মিয়ানমার যাত্রার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মিয়ানমারে ভূমিকম্পের পর উদ্ধার সহায়তায় ৩৪ সদস্যের একটি দল রওনা হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) কুর্মিটোলায় এ কে খন্দকার ঘাঁটি থেকে বাংলাদেশ বিমানবাহিনীর দুইটি সি-১৩০জে পরিবহন বিমান ও সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমান ৩৪ জন উদ্ধারকারী নিয়ে যাত্রা করে।

উদ্ধারকারী দলে রয়েছে সেনাবাহিনীর ২১ জন, নৌবাহিনীর ২ জন, বিমানবাহিনীর ১ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ জন।

উদ্ধারকারী দল মিয়ানমার যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এছাড়া ২১ জনের মেডিকেল টিম (সেনাবাহিনী- ১০, নৌবাহিনী- ১, বিমানবাহিনী- ২ এবং সিভিল- ৮) এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে নেপিডো মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে।

গত ২৮ মার্চ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। ফলশ্রুতিতে গত ৩০ মার্চ বাংলাদেশ বিমানবাহিনী একটি সি-১৩০ জে পরিবহন বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমানে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে যায় এবং ত্রাণসামগ্রী হস্তান্তর করে একইদিনে বিমান দুটি বাংলাদেশে নিরাপদে ফিরে আসে।

বিষয়:উদ্ধারকারী দল মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…