আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় ৩৩ সেনা নিহত

বুরকিনা ফাসোতে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলার পর সেনাদের সঙ্গে সংঘর্ষের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিম আফ্রিকার দেশ পূর্ব বুরকিনা ফাসোর একটি সামরিক পোস্টে হামলায় ৩৩ সেনা নিহত এবং ১২ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলে এই হতাহতের ঘটনা ঘটে।

আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইস্ট অঞ্চলের ওগারৌতে সামরিক পোস্টে এই হামলা করা হয়েছে। হামলার শিকার সেনারা এসময় কমপক্ষে ৪০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে।

দেশটির সামরিক সরকার এই হামলার নিন্দা এবং ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে।

বুরকিনা ফাসোর সশস্ত্র বাহিনী ২০১৫ সাল থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। প্রায় ১০ হাজার এরও বেশি বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এই সহিংসতায় মারা গেছে। প্রায় ২০ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। দেশের এক-তৃতীয়াংশ সরকারি নিয়ন্ত্রণের বাইরে।

সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে যুক্ত। এছাড়া গত এক দশকে আফ্রিকার এই দেশটিতে সহিংসতা অনেক বেড়েছে এবং জোরালো হয়েছে। আর এতে প্রতি বছর হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।

বিষয়:পশ্চিম আফ্রিকা বুরকিনা ফাসো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…