চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে ২৩ ভারতীয় নাগরিক

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
৪:৫৪ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, ঠাকুরগাঁও
A A
ছবি: প্রতিনিধি।

ছবি: প্রতিনিধি।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে রংপুর বিভাগের পাঁচটি জেলা কারাগারে বর্তমানে ২৩ জন ভারতীয় নাগরিক বন্দি জীবন অতিবাহিত করছেন।

সাজাপ্রাপ্ত ও বিচারাধীন এসব বন্দিদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন। রংপুর কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. কামাল হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বন্দিদের মধ্যে ঠাকুরগাঁও জেলা কারাগারে রয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবাবগঞ্জ জেমলা নগর গ্রামের রামচন্দ্র পাল ওরফে সজীব বর্মন। ২০২৪ সালের ৭ ডিসেম্বর হরিপুর সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।

পরবর্তীতে তার বিরুদ্ধে ১৯৫২ সালের ৪ ধারায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হরিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই থেকে তিনি এই কারাগারে বন্দি আছেন।

বিভাগীয় কারা দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একই অপরাধে বর্তমানে দিনাজপুর কারাগারে ১০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এ ছাড়া পঞ্চগড়ে ৭ জন, লালমনিরহাটে ৪ জন এবং কুড়িগ্রাম জেলা কারাগারে একজন বন্দি রয়েছেন।

সম্প্রতি দিনাজপুর কারাগারে থাকা ভারতীয় নাগরিকদের আইনি অবস্থা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী সেক্রেটারি মনোজ কুমার রায় কারাগার পরিদর্শন করেন। তৎকালীন দিনাজপুর জেলা কারাগারের জেলার ইমরান হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় দূতাবাস নিয়মিতভাবে তাদের নাগরিকদের খোঁজখবর রাখছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৩ ভারতীয় নাগরিককারাগারেবাংলাদেশে অনুপ্রবেশসীমান্ত অতিক্রম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে হত্যাকাণ্ডের শিকার কৃষক দল নেতা, জামায়াত কার্যালয় ভাঙচুর

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিবিরের বট এবং একটিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন’

জুন ১১, ২০২৬

পুকুরে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

জুন ১১, ২০২৬

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

জুন ১১, ২০২৬

মার্কিন হামলার জবাবে বাহরাইন-কুয়েতে ইরানের হামলা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT