চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ের প্রথম ৬ দিনে পানিতে ডুবে ৩২ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ
A A

চলতি মাস জুলাইয়ের প্রথম ছয় দিনে দেশের ১৮ জেলায় অন্তত ৩২ জন শিশু পানিতে ডুবে মারা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণে দেখা যায়, মৃত শিশুদের ৭ জনের বয়স ছিল ৫ বছরের নিচে, ৬ থেকে ৯ বছরের ১২ জন, ১০ থেকে ১২ বছর বয়সী ৭ জন, এবং ১৩ থেকে ১৭ বছর  বয়সী ৬ জন।

গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এ তথ্য জানায়।

জুলাইয়ের ১ তারিখ থেকে ৬ তারিখের মধ্যে সংঘটিত ২২টি দুর্ঘটনার এসব শিশু মারা যায়। এর মধ্যে ১০টি ঘটনায় একাধিক শিশু মারা গেছে।

নিহত শিশুদের ২৮ জন বাড়ির পাশের পুকুর, ডোবা বা অন্যান্য জলাশয়ে মারা যায়।  বাকিরা নদী বা অন্য জলাশয়ে ডুবে মারা যায়। খেলতে গিয়ে, গোসল করতে গিয়ে অথবা পরিবারের সদস্যদের অগোচরে পানিতে ডুবে যায় তারা।

অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে। তবে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঘটেছে সবচেয়ে বেশি মৃত্যু।

Reneta

ঘটনাগুলো ঘটেছে  দিনাজপুর (ঘোড়াঘাট) পালশা ইউনিয়ন, বরগুনা (সদর), ঝিনাইদহ (কোটচাঁদপুর) দিনাজপুর (ঘোড়াঘাট) সিংড়া ইউনিয়ন, সুনামগঞ্জ (শাল্লা), কুমিল্লা (বরুড়া), ঠাকুরগাঁও (বালিয়াডাঙ্গী), নারায়ণগঞ্জ (আড়াইহাজার), কিশোরগঞ্জ (করিমগঞ্জ), খুলনা (বটিয়াঘাটা, পানখালী), সিলেট (জাফলং), রংপুর (গোবিন্দগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়া (সদর), গাজীপুর (কালীগঞ্জ), সাতক্ষীরা (কালীগঞ্জ), যশোর (সদর), নেত্রকোনা (কলমাকান্দা), কুড়িগ্রাম (রাজিবপুর), পঞ্চগড় (তেঁতুলিয়া), গাজীপুর (কোনাবাড়ী),  জয়পুরহাট (সদর), রংপুর (বদরগঞ্জ) এলাকায়।

২০১৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এবং আইসিডিডিআরবি পরিচালিত গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে গড়ে প্রতিদিন ৪০ শিশু পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে ৩০ জনই পাঁচ বছরের কম বয়সী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, প্রতি বছর পৃথিবীতে তিন লাখ ৫৯ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। এর ৯০ শতাংশই মারা যায় নিম্ন ও মধ্যমআয়ের দেশগুলোতে।

বাংলাদেশে এক থেকে চার বছরের শিশু মৃত্যুর ক্ষেত্রে ৪৩ শতাংশই মারা যায় পানিতে ডুবে। ডব্লিউএইচও’র গ্লোবাল রিপোর্ট অন ড্রাউনিংয়ে উঠে এসেছে এমন তথ্য।

বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) পরিচালক ডা. আমিনুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমানে পানিতে ডুবার পরিস্থিতি অনুধাবন করার জন্য একটি বৃহৎ জরিপ করতে হবে, যার মাধ্যমে পানিতে ডুবার ফলে মৃত্যু, পঙ্গুত্ব ও সামাজিক প্রভাবের ব্যাপকতা পরিমাপ করা যাবে।

তিনি বলেন, স্টেকহোল্ডারদের মাঝে পানিতে ডুবে যাওয়া বিষয়ে সচেতনা বৃদ্ধি করা এবং পানিতে ডুবা হ্রাসের লক্ষ্যে বিভিন্ন সেক্টরের সমন্বয়ে একটি ফোরাম গঠন করতে হবে। এই ফোরাম বরিশাল বিভাগে পানিতে ডুবা প্রতিরোধ কার্যক্রমগুলি সমন্বয় করবে এবং নিশ্চিত করবে যে কমিউনিটি, নদী বা জলাশয় ব্যবহারকারী ও নদী নির্ভর জীবিকায় জড়িত জনগোষ্ঠী যেন পানিতে ডুবা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের সুযোগ পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানিতে ডুবে শিশুর মৃত্যুসমষ্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বর্ণের দাম আবারও কমেছে

পরবর্তী

ভোরবেলা ফ্লাইওভারে সরকারবিরোধী স্লোগান, আওয়ামী লীগের ৩ কর্মী আটক

পরবর্তী

ভোরবেলা ফ্লাইওভারে সরকারবিরোধী স্লোগান, আওয়ামী লীগের ৩ কর্মী আটক

ফেদেরারের সামনে জয়, ‘কুফা’ কাটালেন জোকোভিচ

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT