জনপদ

ওভারটেক করতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে রাস্তায়

ওভারটেক করতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে রাস্তায়

রাজধানীর মিরপুর-২ জাতীয় হার্ট ফাউন্ডেশনের সামনে ফার্স্টটেন নামের দুইটি বাস ওভারটেকের সময় উল্টিয়ে অন্তত ৩৫-৪০ জন আহত হয়েছে।

শনিবার দুপুরের দিকে একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস দলের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের সবাই ছিলেন বাস দুইটির যাত্রী বলে জানা যায়। তবে উল্টে যাওয়া বাসের প্রত্যক যাত্রীই কমবেশি আঘাত পেয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

মিরপুর বাস উল্টিয়ে অর্ধশতাধিক আহত
মিরপুর বাস উল্টিয়ে অর্ধশতাধিক আহত

ঘটনার প্রত্যক্ষদর্শী মিরপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইম বলেন, বাস দুটি একে অপরকে ওভারটেক করতে দ্রুত ছুটতে থাকে। ঠিক এমন সময় একটি বাস রাস্তার মাঝখানের ডিভাইডরের উপরে উঠে যায় এবং আরেকটি উল্টে পরে রাস্তায়। পরে আইন শৃঙ্খলা ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ওভারটেক করতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে রাস্তায়

এ ঘটনার পরে রাস্তায় যানজট তৈরি হয়। তবে পরিস্থিতি এখন আবার ঠিক হতে শুরু করেছে বলে জনান এই প্রত্যক্ষদর্শী।

বাস দুটি ভাষানটেক হতে গাবতলীতে যাওয়া আসা করে। তবে ওই ঘটানায় এখনো কাউকে আটক করা হয়েছে কি না তা নিশ্চিতভাব  জানা যায়নি। তবে কেউ মারা গেছে কিনা তদন্ত করা হচ্ছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…