স্পোর্টস

টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন স্টেইন

টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন স্টেইন

প্রথম টেস্টের মাঝপথে ইনজুরিতে পড়া ডেল স্টেইন গোটা সিরিজ থেকেই ছিটকে গেছেন। ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

৭২ রানে জেতা প্রথম টেস্টের প্রথম দুইদিন স্টেইন বেশ ভালো বল করেন। দ্বিতীয়দিন চা বিরতির তিনটি বল আগে স্টেইনকে খোঁড়াতে দেখা যায়। তখন ওভার শেষ না করেই বাইরে চলে যান। পরে জানা যায় গোড়ালির ইনজুরিতে পড়েছেন। তৃতীয়দিন থেকে আর বল করতে পারেননি।

স্টেইন জানিয়েছেন, প্রায় ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

ইনজুরির কারণে ২০১৬ সালের নভেম্বরের পর আর টেস্ট খেলতে পারেননি এই পেসার। ১৩ মাস আগে কাঁধে সার্জারি করান। তার আগে ২০১৫ সালের নভেম্বরে গলায় আঘাত পান।

২০১৫-১৬ সাল জুড়ে ইনজুরিতে থাকায় অনেকেই তার টেস্ট ক্যারিয়ার নিয়ে শঙ্কায় ছিলেন। এবার ফিরে এসে আবার ইনজুরিতে পড়ে সেই শঙ্কা জোরালো করলেন। আর টেস্ট পাবেন মার্চে অস্ট্রেলিয়া সিরিজে।

বিষয়:ডেল স্টেইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…