চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিনের যে কীর্তি নেই আর কারও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলকে নাম লিখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সবশেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ৬ উইকেট তুলে সেঞ্চুরি পূর্ণ করেন ভারতের অফস্পিনার।

গত মৌসুমে চ্যাম্পিয়নশিপে ১৪ ম্যাচে ৭১ উইকেট নিয়েছিলেন অশ্বিন। চলতি মৌসুমে ৭ ম্যাচে ২৯ উইকেট তুলেছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ৯ ম্যাচে ৪০ উইকেট নিয়ে সবার উপরে আছেন জাসপ্রিত বুমরাহ। সমান ৩২ উইকেট নিয়ে দুই ও তিনে যথাক্রমে পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি ও ইংল্যান্ডের অলি রবিনসন। ৭ ম্যাচে ২৯ উইকেট নিয়ে টেবিলের ছয়ে অশ্বিন।

মাইলফলক স্পর্শের দিনে প্রোটিয়াদের সাবেক গতি তারকা ডেল স্টেইনকে ছাড়িয়ে গেছেন অশ্বিন। স্টেইনগানের ৪৩৯ উইকেট টপকে ৪৪২ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আটে পৌঁছে গেছেন ৩৫ বর্ষী স্পিনার। ইনিংসে ৩০ বার পাঁচ উইকেট ও ৭ বার দুই ইনিংস মিলিয়ে এক টেস্টে ১০ উইকেট নেয়ার কীর্তি আছে অশ্বিনের।

মোহালিতে লঙ্কানদের বিপক্ষে সদ্যগত সিরিজের প্রথম টেস্টে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেবকে টপকে যান অশ্বিন। কপিলের নেয়া ৪৩৪ উইকেট টপকে ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হন।

টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। তার উইকেটসংখ্যা ৮০০। ৭০৮ উইকেট নিয়ে পরের অবস্থানে অজিদের সাবেক লেগ স্পিনার প্রয়াত শেন ওয়ার্ন। ৬১৯ উইকেট নিয়ে ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের পরে অবস্থান অনিল কুম্বলের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্নকপিল দেবকুম্বলেডেল স্টেইনবুমরাহভারতমুরালিধরনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের মানচিত্রে মার্কিন পতাকা, ইরানকে ট্রাম্পের নতুন বার্তা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বিএমএ’র সাবেক সভাপতির শোক

মে ১৮, ২০২৬

ঈদের আগে প্রবাসী আয় বাড়ছে, মাসের অর্ধেকেই আসছে ২৪ হাজার কোটি টাকা

মে ১৮, ২০২৬

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি’ বেপরোয়া ও বিপজ্জনক আচরণ: ইসলামাবাদ

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

ডুয়েটে অচলাবস্থা, ভিসি ইস্যুতে পঞ্চম দিনে গড়াল আন্দোলন

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT