চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ছাড়লেন স্টেইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

৯৩ টেস্টে ৪৩৯ উইকেট। প্রায় দেড় যুগের ক্যারিয়ার। আর শেষ কয়েক বছরে চোটের সঙ্গে নিত্য বোঝাপড়া। ডেল স্টেইন অবশেষে ভাবলেন অনেক তো হল! সোমবার বড় দৈর্ঘ্যের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাউথ আফ্রিকান পেসার।

টেস্টে সাউথ আফ্রিকার সফলতম বোলারটির নাম স্টেইন। চোটের সঙ্গে পেরে উঠছিলেন না। সাদা পোশাকে বুটজোড়া তুলে রাখলেও প্রোটিয়াদের হয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

বিদায় বলার সময়ে বলেছেন, খুব ভালোবাসার একটি সংস্করণ থেকে আমি অবসর নিচ্ছি আজ। টেস্ট ক্রিকেটই সেরা সংস্করণ। মানসিক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেয় এটা। এটা ভাবা খুব ভয়ঙ্কর ব্যাপার যে আর কখনও টেস্ট খেলবো না। এখন আমি ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে মন দেবো।

২০০৪ সালের ডিসেম্বরে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট আঙ্গিনায় পা রেখেছিলেন স্টেইন। এ বছরের ফেব্রুয়ারিতে একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছিলেন, ওটাই শেষ হয়ে থাকল। মাঝে ২ ফিফটিতে ১২৫১ রান, সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস রেখে গেলেন।

আর যেটা তার আসল কাজ, সেই বোলিংয়ে ৪৩৯ উইকেট। এক ইনিংসে সেরা বোলিং ৫১ রানে ৭ উইকেট, এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে সেরা ৬০ রানে ১১ উইকেট। ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন ২৬ বার, এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে দশ বা ততোধিক উইকেট নিয়েছেন পাঁচ বার।

ট্যাগ: ডেল স্টেইনলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার

পরবর্তী

রবির কিরণ এখনও পাই সমান উজ্জ্বলতায়

পরবর্তী

রবির কিরণ এখনও পাই সমান উজ্জ্বলতায়

সাংবাদিক মুশফিক আহত অবস্থায় সুনামগঞ্জে উদ্ধার

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT