চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার ভ্যাকুয়াম বোমা হামলায় ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উত্তেজনাপূর্ণ বিস্ফোরণ, ধ্বংসস্তূপের পাশে খালি জমি. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী ভ্যাকুয়াম বোমা হামলা চালিয়ে ইউক্রেনের ৩০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। আশেপাশে থাকা অক্সিজেন শুষে নিয়ে ভয়াবহ প্রাণঘাতী এ বোমা বিস্ফোরিত হয়ে থাকে।

সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ১৬ মার্চ রাশিয়ার সশস্ত্র বাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল অ্যালেক্সি কিম প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে বৈঠকে এ তথ্য জানান। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

রুশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান স্পষ্ট করে জানাননি ঠিক কোথায় হামলাটি হয়েছে। তিনি শুধু বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার একটি ডেপলয়মেন্ট পয়েন্ট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রুশ বার্তাসংস্থা আরআইএ নভোস্তি এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় ‘ভোলোমেট্রিক ডেটোনেশন বোমা’ ব্যবহার করার কথা জানিয়েছেন জেনারেল কিম। যা ‘ভ্যাকুয়াম বোমা’ নামে পরিচিত।

এই বোমাটি এতটাই শক্তিশালী যে এটির আঘাতে ভবন ধসে পড়ে ও মানুষের অঙ্গপ্রতঙ্গ উড়ে যায়। দেয়াল বা সুড়ঙ্গও এই বোমা থেকে মানুষকে রক্ষা করতে পারে না।

Reneta

ঠিক কবে এই বোমা হামলার ঘটনা ঘটেছে সেটির তারিখও উল্লেখ করা হয়নি। তবে জেনারেল কিম জানিয়েছেন শুধুমাত্র গত সপ্তাহে কার্যকর নজরদারি কার্যক্রম এবং হামলা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের সেনাদের ব্যবহৃত তিনটি আমেরিকান পেট্রিয়ট কমপ্লেক্সেস, একটি ভ্যাম্পায়ার মাল্টিপল রকেট লঞ্চার, দশটিরও বেশি বিদেশি কামান এবং অস্ত্রভাণ্ডার এবং জ্বালানি ডিপো ধ্বংস করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনভ্যাকুয়াম বোমাযুদ্ধরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT