বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে বিএনপি জানিয়েছে, তাদের দাবি নিরপেক্ষ সরকারের। আওয়ামী লীগ বলেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগ কিংবা তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানবে না তারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-পর্যবেক্ষক দলের বৈঠকে বড় দুই দলের পাশাপাশি জাতীয় পার্টির প্রতিনিধিরা তুলেছে প্রভাবমুক্ত নির্বাচন কমিশনের দাবি।







