আবু সালে মো ফাততাহ: রাজশাহীর কর্ণহার থানা এলাকার ডাঙ্গারহাট এলাকায় আজ বিকেল পাঁচটার দিকে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বহরমপুরের শাহীন ও সোহাগ এবং কাঠালবাড়িয়া এলাকার রাকিব।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে তিন যুবক রাজশাহী আসার পথে বিপরীতমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে তারা ট্রাকটিকে আটক করেছে।







