জনপদ

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোণায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, গ্রামবাসীর শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদন ও কেন্দুয়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম জানান, বৃহষ্পতিবার (১৮ জুন) সকালে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে ইটভাটার শ্রমিক রাজিব মিয়া (২৪) বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বৃহষ্পতিবার সকালে স্থানীয় মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫) আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলে মারা যান। একই উপজেলার ডাউকী গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে মারা যান।

নিহতদের লাশ উদ্বার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:৩ জনের মৃত্যু নেত্রকোণা বজ্রপাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…