চট্টগ্রাম

কোচিংয়ে যাওয়ার পথে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু, মহাসড়ক অবরোধ

চাকুরী যাওয়ার পথে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু, মহাসড়ক অবরোধ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসড়কে দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য মানুষজন জড়ো হয়েছে, যানবাহন বন্ধ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কে কোচিংয়ে যাওয়ার পথে একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে আপন ভাই-বোন। এই ঘটনার জের ধরে বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের চট্টগ্রামমুখী বাসটি ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক মারা যান। অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মারা যাওয়া দুই স্কুল শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। নিহত ভাই-বোন হলেন- ওয়াকার উদ্দীন আদিল (১২) ও ৭ম শ্রেণির উম্মে হাবিবা রিজভী (১৫)। নিহত রিকশাচালক হলেন- রুহুল আমিন (৪৫)। গুরুতর আহত হয়েছেন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

এই ঘটনায় বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেন।

বিষয়:অবরোধ সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…