জনপদ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহের পাশে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহের পাশে মানুষের সমাগম, দুর্ঘটনার স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন।

আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। এছাড়াও শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)।

জানা গেছে, সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। পরে মুমূর্ষু অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল আহাদ বলেন, ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…