চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরের সড়কে গেল ৪ জনের প্রাণ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১:০০ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি, দিনাজপুরের সড়কে প্রাণহানি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচণ্ড বৃষ্টিতে সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে প্রাণ হারিয়েছেন চারজন। আহত হয়েছেন আরও পাঁচজন। 

আজ (১৯ মে) সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে। দিনাজপুরের বীরগঞ্জ ও সদর উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল ৭টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৯ মাইল এলাকার বাবলু ফার্মের সামনে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরগাঁও থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসচালক মানিক হোসেন (৩৪) ও যাত্রী দেলোয়ার হোসেন (৩৬)। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মো. ইমরুল (৪০) ও জুলফিকার আলী নামের আরও দুইজন। আহতরা হলেন– আল-মামুন (৪০), আবদুস মান্নান (৩৭) ও নাহিদ (৩২)। তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর এবং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মানিক হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার বাসিন্দা এবং দেলোয়ার হোসেন একই উপজেলার হাজীপাড়ার বাসিন্দা ছিলেন।

ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Reneta

একইদিন সকাল সাড়ে ৭টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সারবোঝাই ট্রাক উলটে গেলে চালকসহ দুইজন আহত হন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বারবার বাধা পেয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

আগস্ট ৬, ২০২৬

বাবার কবরে ডা. জুবাইদার শ্রদ্ধা, সঙ্গে ছিলেন জাইমা রহমান

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT