চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসাথে জন্ম নেয়া ৪ নবজাতকের মধ্যে তিন জনের মৃত্যু

হাফিজ রায়হান সাদাহাফিজ রায়হান সাদা
৪:৫৭ অপরাহ্ণ ১৫, মে ২০২৪
- সেমি লিড, জনপদ, জামালপুর
A A

জামালপুরের ইসলামপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামের এক নারী। তবে জন্মের পর ৪ নবজাতকের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। খুশি বেগম ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী।

আজ বুধবার (১৫ মে) সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জন্ম দেন খুশি বেগম। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয় খুশি ও তার চার শিশু সন্তানকে। সেখানে দুই ছেলে শিশু ও ১ কন্যা শিশুর মৃত্যু হয়েছে। অপর এক ছেলে শিশু নিবিড় পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, বেঁচে থাকা শিশুটির অবস্থা আশঙ্কাজনক তবে মা খুশি বেগম সুস্থ রয়েছেন। জামালপুর জেনারেল হাসপাতালে শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গর্ভধারনের মাত্র ৬ মাসের মধ্যেই বাচ্চাগুলোর জন্ম হয়। বাচ্চাগুলোর জন্মের সময় ওজন ছিল ৬শ থেকে ৭শ গ্রাম।

তিনি জানান, ইসলামপুর থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পরে ৩টি বাচ্চার কোন লাইফ সাইন পাওয়া যায়নি। এখনো একটি ছেলে বাচ্চা বেঁচে রয়েছে তবে তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালপুরনবজাতক
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT