চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেলে যাওয়া নবজাতকের স্থান হলো নিঃসন্তান দম্পতির কাছে

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:৩৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
নবজাতক শিশুটি একটি দুধের বোতল খাচ্ছে, হাতে একজন নারী ধরে রেখেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে চিরকুট লিখে হাসপাতালে ফেলে যাওয়া আলোচিত নবজাতককে অবশেষে এক নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতাল প্রাঙ্গণে সদর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নবজাতককে আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির নিকট হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ও শিশু কল্যাণ বোর্ডের সদস্য-সচিব গোলাম আজম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম, অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামীম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর ইসলাম খানসহ হাসপাতাল ও বোর্ডের অন্যান্য সদস্যরা।

অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানান, গত ৬ নভেম্বর এক নারী বাজারের ব্যাগে নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসে। শিশুটির মাকে ডাকতে যাওয়ার কথা বলে তিনি পালিয়ে যান। পরে ব্যাগের ভেতর থেকে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল- ‘শিশুটি মুসলিম। বিশেষ কারণে রেখে গেলাম। কাউকে লালন-পালন করতে দেবেন, মানুষ হিসেবে গড়ে তোলার জন্য।’

তিনি আরও বলেন, শিশুটির নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে বোর্ডের সিদ্ধান্তে অরবিন্দ শিশু হাসপাতালকে দায়িত্ব দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে নবজাতকটি সুস্থ হয়ে ওঠে। এরপর ১১ নভেম্বর উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটির পরিচর্যাকারী বাছাইয়ের জন্য ঘোষণা দিলে মোট ১৫টি আবেদন পড়ে। যাচাই-বাছাই শেষে নওগাঁ জেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতিকে শিশুটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন বলেন, ‘নবজাতককে চিকিৎসা ও পরিচর্যায় অরবিন্দ শিশু হাসপাতাল যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়। আমরা আশা করি, এই শিশু একদিন সুস্থভাবে বড় হয়ে আলোকিত মানুষ হিসেবে দেশ ও জাতির সেবা করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরকুটনবজাতকনিঃসন্তান দম্পতি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের বরিশাল বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

ফিফার স্বীকৃতিতে ৮ হাজার মাইল দূরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আফগান মেয়েরা

আগস্ট ৬, ২০২৬

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT