চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ শিক্ষকসহ নিহত ৩

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
৩:৪২ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
অচেতন আহত ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে, বেশ কিছু মানুষ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছে।

শনিবার (১৮ মে) রাতে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হরিদাসপুর সেতুর গোড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেবাসুর গ্রামের কানাই দাসের ছেলে ও শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস (৫৭), একই উপজেলার কড়িগ্রামের রেবতী সরকারের ছেলে ও এম.এইচ. খান ডিগ্রী কলেজের শিক্ষক বাবুল সরকার (৪৮) ও পুঁইশুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা (৪২)।

Banglabid

গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আল মামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিয়ানী উপজেলা নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জের বাসায় ফিরছিলেন শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস, এম. এইচ. খান ডিগ্রী কলেজের শিক্ষক বাবুল সরকার ও ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা। তাদের মোটরসাইকেলটি হরিদাসপুরেএলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সেতু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে ৩ জনই আহত হন।

গুরুত্বর আহত ৩জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মোল্লা মারা যান। বাকি আহত দুই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথিমধ্যে রাতে শিক্ষক পিনাকী রঞ্জন দাস ও বাবুল সরকার মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জের হরিদাসপুরঢাকা-খুলনা মহাসড়ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যা ঘটলে নিজেকে ‘জিনিয়াস’ মানতেন গার্দিওলা

পরবর্তী

লেভারকুসেনের শিরোপা জয় কখনোই ‘ভোলার’ নয়

পরবর্তী
লেভারকুসেনের শিরোপা জয় উদযাপন, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেভারকুসেনের শিরোপা জয় কখনোই ‘ভোলার’ নয়

সাংবাদিক ও দর্শকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সংযোগ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকরাই আমার সাহস, তারাই চিৎকার করে বলবে পয়সা উসুল 'ফিমেল ৪'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT